ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্ত্রী’কে জ্বালিয়ে হত্যা চেষ্টায় স্বামী শ্রীঘরে

তিমির বনিক, নিজস্ব প্রতিনিধি (মৌলভীবাজার)
- সর্বশেষ পরিমার্জন: ১১:১৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
- / ৮২ বার পঠিত

মৌলভীবাজারের বড়লেখায় চম্পা বাক্তি (২৬)-কে হত্যা চেষ্টায় ঘটনায় স্বামী আশিক বাক্তি দুলাল (৩১)-কে আটক করেছে পুলিশ। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সমনবাগ চা বাগানের পাক্কা লাইন এলাকায় দুলালের বাড়িতে এ ঘটনাটি ঘটে। গুরুতর আহতাবস্থায় গৃহবধু চম্পা বাক্তিকে উদ্ধার করে সিলেট এম এজি ওসমানী হাসাপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে,পারিবারিকভাবে কলহের জেরে তুচ্ছ ঘটনায় আশিক বাক্তি দুলাল রাতে স্ত্রী চম্পা বাক্তিকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালাতে থাকে। স্ত্রী’কে বিবস্ত্র করে চড়-থাপ্পড় মারতে মারতে চুলার সামনে নিয়ে আগুন লেগে চুল জলসে যায়। একপর্যায়ে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা চালায়। গৃহবধূর চিৎকারে প্রতিবেশিরা ছুটে গিয়ে আহত চম্পা বাক্তিকে উদ্ধার করে হাসাপাতালে প্রেরণ ও নির্যাতনকারি স্বামী আশিক বাক্তি দুলাল’কে আটক করে পুলিশে হস্তান্তর করেন। বড়লেখা থানার এসআই মাসুদ পারভেজ জমাদার জানান, আহত গৃহবধূকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত আশিক বাক্তি দুলাল”কে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:



















