
গফরগাঁও প্রতিনিধি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আক্তারুজ্জামান বাচ্চু এমপি।
সম্প্রতি জাতীয় সংসদে সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটি গঠনের পর তাকে এ কমিটির সদস্য করা হয়। গুরুত্বপূর্ণ এই কমিটিতে দায়িত্ব পাওয়ায় তার নির্বাচনী এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
আক্তারুজ্জামান বাচ্চু এমপি বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর, জনবান্ধব ও জবাবদিহিমূলক করতে সংসদীয় স্থায়ী কমিটির মাধ্যমে তিনি ভূমিকা রাখার চেষ্টা করবেন। পাশাপাশি তার নির্বাচনী এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
দায়িত্ব পাওয়ার পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।

নাগরিক ডেস্ক রিপোর্ট 















