স্বাধীনতা দিবসে বীর শহীদদের শ্রদ্ধা জানালেন জার্নালিস্ট এসোসিয়েশন

- সর্বশেষ পরিমার্জন: ০৫:০১:২৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
- / ৪৭ বার পঠিত

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম: ১৯৭১ সালের ২৬ মার্চ—বাঙালির ইতিহাসে এক অবিস্মরণীয় দিন, মহান স্বাধীনতা দিবস। এই দিনেই লাখো শহীদের রক্তে রঞ্জিত হয়ে জন্ম নেয় আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। দিবসটির তাৎপর্য গভীর শ্রদ্ধা ও মর্যাদার সাথে স্মরণ করতে লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশন যথাযোগ্য কর্মসূচির মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা একত্রিত হয়ে নীরবতা পালন করেন এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, স্বাধীনতা অর্জন কোনো সহজ বিষয় ছিল না। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম ও অসংখ্য শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এই মহান অর্জনের পেছনে যাদের ত্যাগ অবিস্মরণীয়, তাদের প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
নেতৃবৃন্দরা আরও বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাংবাদিক সমাজ সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
পুরো আয়োজনটি ছিল এক গভীর আবেগঘন ও শ্রদ্ধাভরা পরিবেশে পরিপূর্ণ, যেখানে উপস্থিত সকলের হৃদয়ে বীর শহীদদের প্রতি ভালোবাসা ও সম্মান আরও দৃঢ়ভাবে প্রতিফলিত হয়।


















