ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৯ মে ২০২৬
কাপাসিয়ায় স্ত্রী-সন্তানসহ পাঁচ খুন

স্বামীর বিরুদ্ধে পুলিশের সন্দেহ

মোঃ রায়হান মাহামুদ
  • সর্বশেষ পরিমার্জন: ০২:৪৯:৪১ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • / ১৬ বার পঠিত
মোঃ রায়হান মাহামুদ,  বিশেষ প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় প্রবাসীর ভাড়া বাসায় স্ত্রী, তিন সন্তান ও শ্যালকসহ পাঁচজনকে গলা কেটে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। স্ত্রীর পরকীয়া ও ১০ লাখ টাকা আত্মসাতের ক্ষোভ থেকেই স্বামী ফোরকান মিয়া এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার (৮ মে) দিবাগত রাতে উপজেলার রাউতকোনা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। শনিবার (৯ মে) সকালে প্রবাসী মনির হোসেনের বাড়ি থেকে ফোরকানের স্ত্রী, তিন শিশুসন্তান ও শ্যালকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
ফোরকান মিয়া পেশায় প্রাইভেটকার চালক এবং গোপালগঞ্জের বাসিন্দা। তিনি স্ত্রী-সন্তান নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন।
ঘটনাস্থল থেকে বেশ কিছু প্রিন্ট করা কাগজ উদ্ধার করে পুলিশ। এসব কাগজে ফোরকান তার স্ত্রীর বিরুদ্ধে ১০ লাখ টাকা আত্মসাৎ ও পরকীয়ার অভিযোগ এনে থানায় অভিযোগ দায়ের করেছিলেন বলে জানা যায়।
কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, “উদ্ধার হওয়া অভিযোগপত্রগুলো দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক দ্বন্দ্ব, অর্থ আত্মসাৎ ও পরকীয়াজনিত ক্ষোভ থেকেই এ ঘটনা ঘটতে পারে। ঘটনার পর থেকে ফোরকান পলাতক থাকায় সন্দেহ আরও জোরালো হয়েছে।”
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে রান্না করা সেমাই, কোমল পানীয় ও একটি মদের বোতল উদ্ধার করা হয়েছে। খাবারের সঙ্গে চেতনানাশক কিছু মেশানো হয়েছিল কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় ফোরকানকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। পাশাপাশি উদ্ধার হওয়া অভিযোগপত্রগুলোর সত্যতা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কাপাসিয়ায় স্ত্রী-সন্তানসহ পাঁচ খুন

স্বামীর বিরুদ্ধে পুলিশের সন্দেহ

সর্বশেষ পরিমার্জন: ০২:৪৯:৪১ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬