ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০২ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
স্বামীর মোবাইলে “মুক্তি দিলাম” বার্তা দিয়ে স্ত্রীর আত্মহত্যা

মো: আব্দুল হান্নান শাজাহানপুর (বগুড়া)
- সর্বশেষ পরিমার্জন: ০৭:৩৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
- / ৪৮ বার পঠিত

‘তোমাকে মুক্ত (মুক্তি) দিলাম’ স্বামীর মোবাইলে এমন ম্যাসেজ পাঠিয়ে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জান্নাতী (২৩) নামের এক গৃহবধূ। গতকাল ১৫ জুন (রবিবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের শালুকগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। জান্নাতী উপজেলার রহিমাবাদ, শালুকগাড়ী গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী। তার ৩ বছর বয়সী একটি শিশু কন্যা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত গৃহবধূ জান্নাতী রাজমিস্ত্রী স্বামী শফিকুল ইসলামের প্রথম স্ত্রী। রাজমিস্ত্রি শফিকুল দ্বিতীয় বিয়ে করলে স্বামীর অবহেলা এবং পারিবারিক কলহ-বিবাদের কারণে জান্নাতী মানসিকভাবে ভেঙে পড়ে। গত রবিবার (১৫ জুন) সন্ধ্যায় ‘তোমাকে মুক্ত (মুক্তি) দিলাম’ স্বামীর মোবাইলে এমন ম্যাসেজ পাঠান স্ত্রী জান্নাতি। এ সময় স্বামী শফিকুল ইসলাম আড়িয়া বাজারে ছিলেন। স্ত্রীর ম্যাসেজ পাওয়ার পর তার সন্দেহ হলে তৎক্ষণাৎ আড়িয়া বাজার থেকে বাড়ি ফিরে এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে পরিবারের সদস্যদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকে জান্নাতীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। সংবাদ পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন:




















