ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তাজা খবর
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
স্বামী ও শ্বশুর-শাশুড়ির নির্যাতনে গৃহবধুর থানায় অভিযোগ

মোঃ সাদিকুল ইসলাম, বগুড়া
- সর্বশেষ পরিমার্জন: ০২:১১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
- / ১২৮ বার পঠিত

স্বামী ও শ্বশুর-শাশুড়িসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে শারীরিক নির্যাতন, গালিগালাজ, হুমকি ও স্বর্ণালংকার-নগদ টাকা নেওয়ার অভিযোগ এনে বগুড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এক গৃহবধূ।
ভুক্তভোগী ইসমত আরা ইমা (৩২), স্বামী আমিনুল মমিনিন রাহাত, পিতা মোঃ ইব্রাহিম। তার স্থায়ী ঠিকানা নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় এলাকায় হলেও বর্তমানে তিনি ঢাকার পলাশ নগর, সেকশন-১১, পল্লবীতে বসবাস করছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ইমার সঙ্গে আমিনুল মমিনিন রাহাতের ২০২৪ সালে বিবাহ হয়। বিবাহের পর থেকেই স্বামী রাহাত বিভিন্ন সময়ে পারিবারিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছেন এবং ভরণ-পোষণ না দিয়ে প্রায়ই অকথ্য ভাষায় গালিগালাজ করতেন। বাধ্য হয়ে ইমা সামাজিক কাজ ও পিঠা ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, স্বামী রাহাতের এসব আচরণের সঙ্গে তার পিতা মোঃ আমিনুল হাসান (৬০), মাতা মোছাঃ হোসেন আরা রানু (৫৫) এবং বোন রুমানা হাসানও জড়িত। তারা বিভিন্ন সময়ে ইমাকে ভয়ভীতি ও হুমকি প্রদান করতেন। নির্যাতনের প্রমাণ হিসেবে ভিডিও রেকর্ড ও চিকিৎসা সনদ রয়েছে বলেও অভিযোগে দাবি করা হয়েছে।
গত ১৫ নভেম্বর দুপুর ২টার দিকে ইমার স্বামী বাসা ভাড়া ও কিস্তির টাকা মিলিয়ে প্রায় ৫০ হাজার টাকা এবং ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। পূর্বেও এ ধরনের ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগে উল্লেখ আছে।
এদিকে শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ইমা বগুড়া শহরের শিববাটি এলাকায় স্বামীর বাড়িতে স্বামীর খোঁজ নিতে গেলে বিবাদীরা তাকে মারধর ও গালিগালাজ করে। এসময় বিবাদী আমিনুল হাসান কাঁচি দিয়ে তার হাতে আঘাত করে জখম করেন বলে অভিযোগে বলা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে রাফিউলি ইসলাম বিত্ত (নারুলী) এবং তানভীর হোসেন (কলোনী, বগুড়া)সহ আরও অনেকে বিষয়টি দেখেছেন বলে উল্লেখ করা হয়েছে। ঘটনার ভিডিও ফুটেজও রয়েছে।
এ বিষয়ে বগুড়া থানা অভিযোগটি গ্রহণ করেছে বলে জানা গেছে।






















