ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
তাজা খবর
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

জিয়াউর রহমান, মাগুরা
- সর্বশেষ পরিমার্জন: ০৩:১৮:৪২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / ৪৩ বার পঠিত

জিয়াউর রহমান, মাগুরা: মাগুরায় সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছুদের জন্য দিন ব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেছেন মাগুরার জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এই প্রশিক্ষণ শুরু হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে হাজীদের ধর্মীয় ও ব্যবহারিক নানা বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।
ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ মজিব উল্লাহ ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ বলেন. হজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র ধর্মীয় ইবাদত। তাই হজের প্রতিটি ধাপ ও সঠিক নিয়ম-কানুন সম্পর্কে আগে থেকেই পূর্ণাঙ্গ প্রস্তুতি থাকা অপরিহার্য। তিনি হাজীদের উদ্দেশ্যে বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে আপনারা হজের আনুষ্ঠানিকতা এবং স্বাস্থ্য সুরক্ষা থেকে শুরু করে সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবেন যা আপনাদের সফরকে সহজ ও বরকতময় করবে।
প্রশিক্ষণ কর্মশালায় হজের সময় হাজীদের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। জেলা প্রশাসকের এমন সময়োপযোগী উদ্যোগ এবং সরাসরি দিকনির্দেশনা পেয়ে উপস্থিত হজ যাত্রীরা সন্তোষ প্রকাশ করেছেন। জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান হাজীদের সুবিধার্থে ব্যাপী এই প্রশিক্ষণে বাস্তবধর্মী সব ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে।



















