ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

হরিপুরে নজরুল বর্ষ উপলক্ষে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:    ঠাকুরগাঁওয়ের হরিপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সৃষ্টিকর্ম ও অসাম্প্রদায়িক চেতনাকে স্মরণ করে নজরুল বর্ষ উপলক্ষে আনন্দ র‌্যালি ও উদ্বোধন সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ আগস্ট) সকাল ১০টায় হরিপুর উপজেলা পরিষদের হলরুমে এ উপলক্ষে উদ্বোধন সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) উজ্জ্বল বাইন, হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিমসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সাম্য-মানবতার বাণী নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্ম বাঙালি জাতির সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। তাঁর অসাম্প্রদায়িক, সাম্যবাদী ও মানবতাবাদী চেতনা সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
পরে নজরুল বর্ষ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয়

ফেলে দেওয়া ছোট্ট প্লাস্টিক, বড় বিপদের কারণ

23 September 2026

রূপগঞ্জের সিরাজগঞ্জ ফিনিশিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড কাপড়ের গোডাউন পুড়ে ছাই গোডাউন

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

হরিপুরে নজরুল বর্ষ উপলক্ষে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

সর্বশেষ পরিমার্জন : ০৪:৫১:০৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬