ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০২ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
‘হাঁসের সাথে এ কেমন শত্রুতা’ আমি আল্লাহর কাছে বিচার দিলাম

রাজু আহমেদ, রাজবাড়ী
- সর্বশেষ পরিমার্জন: ০১:৫৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / ২৯ বার পঠিত

রাজু আহমেদ, রাজবাড়ী: হাঁসের সাথে এ কেমন শত্রুতা রাজবাড়ীর গোয়ালন্দে বিষ দিয়ে অসহায় এক কৃষকের ৩ শতাধিক ক্যাম্বেল জাতের হাঁস মারার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলার উজানচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড নতুন পাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে।
সরেজমিন ঘুরে জানা গেছে, চার মাস আগে ৩০০ টি ক্যাম্বেল জাতের হাঁস নিয়ে মরা নদীর পাড়ে জরাজীর্ণ একটি ছাপরা ঘরের মধ্যে একপাশে হাঁস অন্য পাশে নড়বড়ে একটি চৌকির উপরে থাকেন এক দম্পতি। তারা শুধু হাঁসকে লালন পালন করেন।
ঋণ নিয়ে দেনা হয়ে কিনেছেন সাড়ে ৩০০ হাঁসের ছোট্ট বাচ্চা। সেই বাচ্চাগুলো লালন পালন করে বড় করেছেন এখন ডিম দেয়। ডিম দেওয়া অবস্থায় পাশের এক জলোশয়ে বিষ দিয়ে মাছ শিকার করায়। অবশিষ্ট মাছ মরে ভেসে ওঠে। সেই মাছগুলো হাঁস খাওয়ায় পরব একে একে করে ৩০০ টি ক্যাম্বেল জাতের হাঁস মারা যায়। নীরব হয়ে মারা যাওয়া হাঁসগুলি দেখছিলেন তার দুই চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। আর বলছিল আমি এর বিচার চাই আমি ক্ষতিপূরণ চাই। আমি ঋণ পরিশোধ করবো কীভাবে, ফিটের ঘরে টাকা দেবো কীভাবে আবার সব শেষ হয়ে গেল। বিষ দিয়ে মাছ শিকার করা আইনীয় তো অপরাধ তারপরও তারা এই কাজ কেন করলো। এতে আমার প্রায় ৭ লক্ষ টাকা মত ক্ষতি হয়েছে।আমি বিষ প্রয়োগকারীদের বিচার চাই।
এ বিষয়ে অভিযুক্ত মান্নান ওরফে ঠান্ডু জানান, আমার পুকুর তো আমি দেখাশোনা করি না দেখাশোনা করে যারা আমার কাছ থেকে লিজ নিয়েছে তারা। পুকুরে এক সপ্তাহ আগে মাছ ধরেছে তারা বিশ মেরে মাছ ধরেছে কিনা এই বিষয়ে আমার জানা নেই। তার হাঁস মারা গিয়েছে কীভাবে তা তো আমি জানিনা। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে আমি মনে করি।
এ বিষয়ে হাঁস চাষী শামসু মোল্লা জানান, আমি ঋণ নিয়ে করে ধার দেনা হয়ে হাঁস কিনেছিলাম। কুকুর যারা লিজ নিয়েছে তারা পরিকল্পিতভাবে পুকুরে বিষ দিয়ে আমার হাঁস গুলোকে মেরে ফেলছে। ওরা পুকুরে বিষ দেবে সেটা আমাকে বলতে পারতো। তারা সেটা না বলে পুকুরে বিষ প্রয়োগ করেছে।সেই বিষ খেয়ে মাছ মরে ভেসে উঠেছে। সেই মরা মাছ খেয়ে আমার হাঁস মারা গিয়েছে। এতে আমার প্রায় অনেক টাকার ক্ষতি হয়েছে। আমি এই ক্ষতিপূরণ চাই।
উজানচর ইউনিয়ন ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার সেলিম সেখ ছলিম জানান, তদন্ত করে দোষী ব্যক্তিকে আইনের আওতায় আনা হোক।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) মোঃ রাশিদুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত কাজ শুরু করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


















