ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

হাইকোর্টের নির্দেশে পুনরায় মনোনয়নপত্র দাখিলের সুযোগ পেলেন গণঅধিকার পরিষদের প্রার্থী মুন্না

পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন: ০১:৪৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • / ৯৭ বার পঠিত

পিরোজপুর অফিস :: পিরোজপুর-২ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মো. আনিসুর রহমান মুন্নার মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রোববার (১১ জানুয়ারি) এ আদেশ দেন। হাইকোর্টের নির্দেশনার পর মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটে পিরোজপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি পুনরায় মনোনয়নপত্র দাখিল করেন। জানা যায়, মনোনয়নপত্র গ্রহণ না করায় মো. আনিসুর রহমান মুন্না প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত আবেদন করেন। তবে দীর্ঘ সময় পার হলেও বিষয়টির কোনো সুরাহা না হওয়ায় তিনি হাইকোর্টে রিট আবেদন করেন। রিট আবেদনে তিনি উল্লেখ করেন, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টার আগেই তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন। এ সময় তাকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কক্ষের বাইরে অপেক্ষা করতে বলা হয়। অভিযোগ অনুযায়ী, নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই কেচি গেট বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে ফোন করলে সহকারী কর্মকর্তা জানান, এক মিনিট বিলম্ব হওয়ায় তার মনোনয়নপত্র গ্রহণ করা সম্ভব হয়নি। হাইকোর্টে আবেদনের শুনানিতে তিনি দাবি করেন, নির্ধারিত সময়ের আগেই তিনি উপস্থিত ছিলেন, যা সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে যাচাই করা সম্ভব। মনোনয়নপত্র দাখিলের পর এক প্রতিক্রিয়ায় আনিসুর রহমান মুন্না বলেন, তিনি পিরোজপুরের জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে সামনে এগিয়ে যেতে চান। তিনি আরও বলেন, জনগণের স্বার্থকেই তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দিতে চান এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যাশা রাখেন।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

হাইকোর্টের নির্দেশে পুনরায় মনোনয়নপত্র দাখিলের সুযোগ পেলেন গণঅধিকার পরিষদের প্রার্থী মুন্না

সর্বশেষ পরিমার্জন: ০১:৪৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬