ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

হাড়িখালী ‘তালুকদার বাড়ি’র বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল

মাহবুব তালুকদার, নলছিটি(ঝালকাঠি)
  • সর্বশেষ পরিমার্জন: ০২:১৯:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • / ২৬ বার পঠিত
মাহবুব তালুকদার, নলছিটি(ঝালকাঠি):  ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের হাড়িখালী গ্রামে তালুকদার বাড়ির উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা কারী সৈয়দ মুহাম্মাদ বশির উদ্দিন জিহাদি। প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন হযরত মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস সাহেব এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মোঃ মেহেদী হাসান (তুহিন)।
বক্তারা তাদের বক্তব্যে ইসলামি শিক্ষা, নৈতিকতা এবং সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তারা সকলকে ধর্মীয় মূল্যবোধ অনুসরণ করে একটি সুন্দর ও আদর্শ সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।
মাহফিলে স্থানীয় মুসল্লিসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয়।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

হাড়িখালী ‘তালুকদার বাড়ি’র বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল

সর্বশেষ পরিমার্জন: ০২:১৯:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬