ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০২ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
হাম রোগের তীব্র বিস্তার: শিশুদের পরিবারের মধ্যে উৎকণ্ঠা

রাজু আহমেদ, রাজবাড়ী
- সর্বশেষ পরিমার্জন: ০৪:২৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / ৩১ বার পঠিত

রাজু আহমেদ, রাজবাড়ী: হাম রোগ উদ্বেগজনকভাবে সংক্রমিত হয়েছে। এর মধ্যে রাজবাড়ী সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন,তাদের মধ্যে তিনজন সনাক্ত হয়েছিলেন, তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে,বাড়িতে রয়েছেন,তবে এখনো সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৯ জন ভর্তি রয়েছেন। তাদের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে, তাদের যদি হাম রোগের সনাক্ত হয় তাদেরকেও সঠিকভাবে চিকিৎসা দেওয়া হবে। তবে,রাজবাড়ী সদর হাসপাতালে আইসিইউ সেবা না পেয়ে শিশুদের জীবন ঝুঁকিতে রয়েছে এমনটাই মনে করছেন পরিবার।
এ বিষয়ে,রাজবাড়ী জেলা সিভিল সার্জন এস এম মাসুদ বলেন, সংক্রমণ এখন নির্দিষ্ট কোনো এলাকায় সীমাবদ্ধ নয়; প্রায় সারাদেশে ছড়িয়ে পড়ছে। সাধারণত বসন্তকালে শুরু হওয়া এ ধরনের প্রকোপ প্রায় দুই মাস স্থায়ী হতে পারে। তবে মার্চ মাস থেকে শুরু করে এপ্রিলের এ পর্যন্ত আমাদের এখানে মোট ৩৯ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন,এরমধ্যে প্রাথমিক চিকিৎসা নিয়ে অনেকেই বাড়ি ফিরেছেন তবে এখনো, ৯ জন ভর্তি রয়েছে তাদের নমুনা টেস্ট করার পর সুষ্ঠু চিকিৎসা দেওয়া হবে। তিনি আরো বলে,হামের টিকা দেওয়া শুরু হবে।
চিকিৎসকরা বলছেন, হাম অত্যন্ত ছোঁয়াচে এবং ভাইরাসজনিত উচ্চ সংক্রামক রোগ হওয়ায় হাঁচ-কাশি, কথা বলা বা সরাসরি সংস্পর্শের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। হামের জটিলতা থেকে ডায়রিয়া, নিউমোনিয়া, চোখ-মাথায় প্রদাহে আক্রান্ত হয় শিশু। এসব শিশুকে হাসপাতালে আলাদা ব্যবস্থাপনায় রেখে চিকিৎসা দিতে হয়।
এ বিষয়ে,সদর হাসপাতালের সিনিয়র নার্স তানজিমা খাতুন জানান,এখনো ৯ জন হামের রোগী ভর্তি রয়েছেন আমরা উন্নত চিকিৎসা দিচ্ছি দ্রুত সুস্থ হয়ে যাবে।
বিশেষজ্ঞদের মতে, হাম সংক্রমণ প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো সময়মতো টিকা নিশ্চিত করা। তারা অভিভাবকদের প্রতি পরামর্শ দিয়েছেন শিশুকে নির্ধারিত সময়ে টিকা দেওয়া এবং কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার।


















