ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

হারানো ২৮টি মোবাইল ফিরে পেলেন মালিকেরা, কৃতজ্ঞতা নীলফামারী পুলিশের প্রতি

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী জেলা পুলিশের সাইবার সেলের উদ্যোগে জেলার বিভিন্ন থানা এলাকায় হারিয়ে যাওয়া ২৮টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) নীলফামারী পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার করা মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন।

দীর্ঘদিন পর হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকেরা সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন। একই সঙ্গে মোবাইল ফোন উদ্ধারে সহযোগিতার জন্য নীলফামারী জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান তাঁরা।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, প্রযুক্তিনির্ভর পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে নীলফামারী জেলা পুলিশের সাইবার সেল সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে হারানো ও চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধারে নিয়মিত কাজ করে যাচ্ছে। আধুনিক তথ্যপ্রযুক্তির দক্ষ ব্যবহার, পেশাদারিত্ব ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে সাইবার সেল এ ধরনের উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.বি.এম. ফয়জুল ইসলাম এবং সহকারী পুলিশ সুপার (প্রবেশনার) মো. মাহমুদ খান।

হারানো মোবাইল ফোন উদ্ধার ও প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার এ উদ্যোগে জেলা পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
15 October 2026

ফুলবাড়ীতে উপজেলা বিএনপির কমিটি নিয়ে বিতর্ক

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

হারানো ২৮টি মোবাইল ফিরে পেলেন মালিকেরা, কৃতজ্ঞতা নীলফামারী পুলিশের প্রতি

সর্বশেষ পরিমার্জন : ০১:৫৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬