ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

হালুয়াঘাটে নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন ফয়সাল আহমেদ

সমীর সরকার, ময়মনসিংহ, বিশেষ প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ১২:৫১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • / ২৮ বার পঠিত

সমীর সরকার, ময়মনসিংহ, বিশেষ প্রতিনিধি:  হালুয়াঘাট উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন ফয়সাল আহমেদ। এর আগে তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে কর্মরত ছিলেন।

গত রবিবার (১২ এপ্রিল) হালুয়াঘাট উপজেলার ইউএনও হিসেবে তাঁর যোগদানের বিষয়টি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়।

নবনিযুক্ত ইউএনও ফয়সাল আহমেদের আগমনে উপজেলার প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে। গোদাগাড়ী উপজেলায় দায়িত্ব পালনের সময় প্রশাসনিক দক্ষতার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের জন্য তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেন।

হালুয়াঘাট উপজেলাতেও তিনি সেই ধারাবাহিকতা বজায় রেখে উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচন করবেন, এমনটিই সকলের প্রত্যাশা।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

হালুয়াঘাটে নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন ফয়সাল আহমেদ

সর্বশেষ পরিমার্জন: ১২:৫১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬