হালুয়াঘাটে পালিত হল হাজার বছরের উৎসব পহেলা বৈশাখ

- সর্বশেষ পরিমার্জন: ১১:৩৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
- / ৩১ বার পঠিত

সমীর সরকার, বিশেষ প্রতিনিধি: ১লা বৈশাখ, বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ। বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম প্রধান উৎসব পহেলা বৈশাখকে ঘিরে সারাদেশের ন্যায় হালুয়াঘাট উপজেলাও উৎসবের আনন্দে হয়ে উঠেছিল প্রাণবন্ত ও বর্ণিল।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহ নববর্ষকে সাদরে বরণ করে নিতে জাতীয় সংগীত এবং “এসো হে বৈশাখ” গান পরিবেশনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির শুভ সূচনা করে। পরবর্তীতে আয়োজিত হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, যা রঙ, ঐতিহ্য ও প্রাণচাঞ্চল্যে ভরপুর হয়ে পুরো উপজেলাজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়। এছাড়াও অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ মেলা এবং রচনা প্রতিযোগিতা; বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সালমান ওমর রুবেল মাননীয় সংসদ সদস্য, ১৪৬, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফয়সাল আহমেদ, নব যোগদান কৃত উপজেলা নির্বাহী অফিসার। এসময় উপস্থিত ছিলেন জান্নাত, সহকারী কমিশনার (ভূমি), হালুয়াঘাট, অফিসার ইনচার্জ, উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ সাকের উল্লাহ, ব্যবসায়ী উন্নয়ন সমিতির সভাপতি নাদিম আহমেদ , স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ।
সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠেছিল প্রাণবন্ত, আনন্দমুখর ও উৎসবমুখর। এ আয়োজন বাঙালির ঐক্য, সম্প্রীতি ও সংস্কৃতির অনন্য বহিঃপ্রকাশ হিসেবে নতুন বছরের সূচনাকে আরও অর্থবহ করে তোলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্য বলেন, নতুন বছরের এই প্রথম প্রভাতে সবার জীবনে বয়ে আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি—এই প্রত্যাশায় সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।


















