ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

হালুয়াঘাটে বিভিন্ন শ্রমিক সংগঠনের আয়োজনে মধ্যে দিয়ে পালিত হল মহান মে দিবস

সমীর সরকার ময়মনসিংহ বিশেষ প্রতিনিধি 
  • সর্বশেষ পরিমার্জন: ১০:১৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
  • / ৬৩ বার পঠিত

হালুয়াঘাটে যথাযোগ্য মর্যাদায়  মহান মে দিবস উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠন তাদের নিজ নিজ ব্যানারে দিবসটি পালন করেন।

 মহান মে দিবস উপলক্ষ্যে হালুয়াঘাট উপজেলা শ্রমিক দল,   অটো রিক্সা সমিতি,  কয়লা সমিতি,মটরগাড়ি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সকাল থেকে হালুয়াঘাট পৌর শহরে শ্রমিক সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয় ।

সংগঠন গুলি  তাদের বিভিন্ন দাবি সম্মিলিত স্লোগান দিয়ে ,পৌর শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে।

এদিকে শ্রমিক দলের আয়োজনে আলোচনা সভায়

বিএনপির কেন্দ্রীয় কমিটির  যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সকলকে মে দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, ফ্যাসিবাদমুক্ত পরিবেশে মে দিবসে শ্রমজীবী মানুষের কল্যাণের জন্য বৈষম্যহীন এবং সাম্য, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে শপথ নিতে হবে ।  কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে উপজেলা শ্রমিক দলের সভাপতি ও ময়মনসিংহ বিভাগীয় শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আবদুল গণির সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হালুয়াঘাট উপজেলা বিএনপি আহবায় আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ সাকের উল্লাহ, উপজেলা বিএনপির সদস্য  সচিব আবু হাসানাত বদরুল কবির,পৌর বিএনপি’র সদস্য সচিব আব্দুল আজিজ খান,  উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউজ্জামান সঞ্চালনা করেন,

শ্রমিক সমাবেশে প্রধান অতিথি সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন বিএনপি শ্রমিক- কৃষক  বান্ধব রাজনৈতিক দল । বিএনপি মেহনতি মানুষের আশা আকাঙ্ক্ষা ধারণ করেই রাজনীতি করে ।  শহীদ জিয়া নিজেকে শ্রমিক পরিচয় দিতে গর্ব করতেন । সে পরিচয়ে আমরাও গর্বিত। আগামীতে জাতীয়তাবাদী দল সবার সহযোগিতায় সরকার গঠন করতে পারলে শ্রমিক উন্নয়নে কাজ করবে।##

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

হালুয়াঘাটে বিভিন্ন শ্রমিক সংগঠনের আয়োজনে মধ্যে দিয়ে পালিত হল মহান মে দিবস

সর্বশেষ পরিমার্জন: ১০:১৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫