ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

হালুয়াঘাট পৌর ছাত্রদলের আহ্বায়ক নুরে আলম জনির পদ সহ সাংগঠনিক কার্যক্রম স্থগিত

কাজী সোবহান, হালুয়াঘাট
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৪৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • / ১০০ বার পঠিত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের ও অসদাচরণের অভিযোগে পরবর্তী সিদ্ধান্ত নেয়া পর্যন্ত হালুয়াঘাট পৌর ছাত্রদলের আহ্বায়ক নুরে আলম জনিকে দলীয় সকল কর্ম কান্ড এবং তার পদ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে যুবদল নেতা নাহিদ হাসান উজ্জ্বল কে মারধরের ঘটনা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক, সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়কদের এক আলোচনা সভা শেষে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম এনায়েত উল্লাহ কালাম হালুয়াঘাট উপজেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত নেতাকর্মীদের সামনে এই ঘোষণা দেন। তিনি আরো বলেন, বিগত দিনে, বর্তমানে এবং ভবিষ্যতে যারা এসব অনৈতিক উচ্ছৃঙ্খল কাজে জড়িত ছিল, আছে বা থাকবে তাদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিদ্ধান্ত মোতাবেক কঠোরভাবে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

হালুয়াঘাট পৌর ছাত্রদলের আহ্বায়ক নুরে আলম জনির পদ সহ সাংগঠনিক কার্যক্রম স্থগিত

সর্বশেষ পরিমার্জন: ০৪:৪৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫