সমীর সরকার ময়মনসিংহ বিশেষ প্রতিনিধি : ২৩ জুলাই/২৬ তারিখ রোজ বৃহস্পতিবার উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, এর আয়োজনে হাট বাজার পরিস্কার পরিচ্ছন্ন,স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের গৃহীত কর্মসূচির অংশ হিসেবে হালুয়াঘাট পৌর বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা ও জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা চর্চার সংস্কৃতি গড়ে তোলার উদ্দেশ্যে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ, সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক জজাকিয়া সুলতানা রোজি,অফিসার ইনচার্জ হাফিজুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ সাকের উল্লাহ,
এছাড়াও কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক প্রতিনিধি পৌরসভারকর্মকর্তা-কর্মচারীবৃন্
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন বাজারের বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি জনসাধারণের মাঝে পরিচ্ছন্নতা বজায় রাখা, নির্ধারিত স্থানে ময়লা-আবর্জনা ফেলা এবং পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

নাগরিক ডেস্ক রিপোর্ট 



















