ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
কুমিল্লা-৪ আসনে

হাসনাত আব্দুল্লাহের নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত

মনির মোশাররফ,দেবিদ্বার (কুমিল্লা)
  • সর্বশেষ পরিমার্জন: ১০:২০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৩৩ বার পঠিত

মনির মোশাররফ,দেবিদ্বার প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহের নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জাফরগঞ্জ ইউনিয়নের খয়রাবাদ হাই স্কুল মাঠে এ প্রচারণা সভার আয়োজন করা হয়। এতে বিপুলসংখ্যক স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।সভায় বক্তৃতাকালে হাসনাত আবদুল্লাহ তার আসনের ভোটারদের তার নির্বাচনী প্রতীক ‘শাপলা কলি’তে ভোট দেওয়ার আহ্বান জানান।তিনি আরও বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই জনগণের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত হবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলার সম্মানিত সেক্রেটারি জনাব সাইফুল ইসলাম শহিদ এবং উপজেলা আমির অধ্যাপক শহিদুল ইসলাম। এছাড়াও জোটের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।বক্তারা তাদের বক্তব্যে একটি শান্তিপূর্ণ, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের ওপর গুরুত্বারোপ করেন এবং দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কুমিল্লা-৪ আসনে

হাসনাত আব্দুল্লাহের নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন: ১০:২০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬