ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
হাসান মেমোরিয়াল সরকারি কলেজের পক্ষ থেকে নির্বাচিত সংসদ-কে ফুলেল শুভেচ্ছা

সাফায়েত উল্লাহ মিয়াজী, নাঙ্গলকোট (কুমিল্লা)
- সর্বশেষ পরিমার্জন: ১১:৪৭:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
- / ৭৩ বার পঠিত

সাফায়েত উল্লাহ মিয়াজী, নাঙ্গলকোট (কুমিল্লা): কুমিল্লার নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজের পক্ষ থেকে কুমিল্লা-১০ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া-কে কলেজ অধ্যক্ষ নাজমা আক্তার সহ শিক্ষক শিক্ষিকা বৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। বুধবার সন্ধায় কলেজ অধ্যক্ষের কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কলেজ অধ্যক্ষ নাজমা আক্তারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া।
ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান হাছান আহমেদ মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক প্রভাষক মোহাম্মদ এনামুল হক।
এসময় উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক পরিষদ যুগ্ম সম্পাদক ও রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ ওমর ফারুক, প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ফৌজিয়া আক্তার, গনিত বিভাগের বিভাগীয় প্রধান নুরুল আফসার, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান সাজেদা আক্তার, প্রভাষক আলী আক্কাস, অহিদুর রহমান, নুরজাহান আক্তার, রিয়াজ মাহমুদ ভূঁইয়া, ওমর ফারুক ভূঁইয়া, বিবি হাওয়া, মকবুল আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন কলেজ প্রদর্শক আফরোজা সুলতানা, শরীরচর্চা শিক্ষক কাজী নজরুল ইসলাম বাহার প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে কলেজ আঙ্গিনায় বৃক্ষ চারা রোপণ করেন নবাগত সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া।



















