
আইয়ুব আলী, হোমনা
কুমিল্লার হোমনা উপজেলার দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়ের আন্তঃশ্রেণি বিজ্ঞান মেলা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকালে দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে এ বিজ্ঞান মেলার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজ্ঞান মেলা উদ্বোধন করেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতিও যুগ্ম সচিব মোঃ মোজাম্মেল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভিপি মুকুল, নির্বাহী সদস্য ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এড আজিজুর রহমান মোল্লা, পৌর বিএনপির সভাপতি মোঃ সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মোল্লা, দুলালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন সরকার, বিদ্যালয় অভিভাবক সদস্য মোঃ ওমর ফারুক প্রমুখ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম মফিজুল ইসলাম শরীফ। আরো বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোঃ আলতাফ হোসেন, শিক্ষার্থী মোঃ আজিজুল হক।
অতিথিগণ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও বিজ্ঞান মেলায় অংশগ্রহণ কারী বিজয়ীদের কে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।এর এক মনোজ্ঞ সাংস্কৃতিকের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

নাগরিক ডেস্ক রিপোর্ট 















