
আইয়ুব আলী, হোমনা
কুমিল্লার হোমনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘রুকনদের পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। হোমনা উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (৩০ অক্টোবর) আয়োজিত এ মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা উত্তরের আমীর অধ্যাপক আব্দুল মতিন।
হোমনা উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ কাজী ছাইদুল হকের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি এবং হোমনা-তিতাস ও মেঘনা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন মোল্লা।
বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ এবং উপজেলা জামায়াতের রাজনৈতিক ও প্রশাসনিক সেক্রেটারি কাজী মো. ইব্রাহিম খলিল।
এ সময় হোমনা পৌর জামায়াতের আমীর মো. জায়েদুর রহমান মজুমদারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের রুকন ও তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, পারিবারিক বন্ধন সুদৃঢ় করা, নৈতিক মূল্যবোধ চর্চা এবং আদর্শ পরিবার গঠন
নিয়ে আলোচনা করা হয়।

নাগরিক ডেস্ক রিপোর্ট 













