ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

হোমনায় বিল্লাল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

আইয়ুব আলী, হোমনা (কুমিল্লা)
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:২৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • / ৮৯ বার পঠিত

কুমিল্লা হোমনায় বিল্লাল হত্যা কারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাবাসী। বুধবার ৩ টার দিকে ঘাড়মোড়া গ্রামের আয়োজনে ঘাড়মোড়া বাজারে হোমনা- কাশিপুর রোডের সামনের সড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত বিল্লালের মা শেলী বেগম, ফুফু কুলসুম বেগম,রহিম মেম্বার,মালু মেম্বার, সমাজ সেবক আবদুর রহিম,মো.ইয়াছিন, আনোয়ার হোসেন,ইফতেখার,সাইদুল ও নবী হোসেন প্রমুখ। এ সময় কয়েক শতাধিক পুরুষ ও মহিলা মানববন্ধনে অংশ গ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, আমরা মাদকমুক্ত সমাজ ও হত্যাকারীদের বিচার চাই। বিল্লাল হত্যার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসি ও দ্রুত গ্রেফতারের জন্যে প্রশাসনের কাছে দাবি জানান । প্রকাশ, গত রবিবারব (১৬ মার্চ) রাতে হোমনা উপজেলার বড় ঘারমোড়া গ্রামে মাদক সেবন ও ব্যবসায় পূর্ব শত্রুতার জেরে মাদকসেবীরা বাড়ি থেকে ডেকে নিয়ে বিল্লালকে গলা কেটে হত্যা করা হয়েছে

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

হোমনায় বিল্লাল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

সর্বশেষ পরিমার্জন: ০৬:২৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫