ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

হোমনায় যুবককে গলা কেটে হত্যার দায়ে আটক-২

আইয়ুব আলী, হোমনা (কুমিল্লা)
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:৫৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • / ৮৬ বার পঠিত

কুমিল্লার হোমনায় পূর্ব শত্রুতার জেরে মাদকসেবীরা বাড়ি থেকে ডেকে নিয়ে বিল্লাল নামে এক যুবককে গলা কেটে হত্যা করায় অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। নিহতের মা শেলী বেগম বাদী হয়ে রবিবার বিকেলে এ হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় রবিবার দুলাল নামে এক জনকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ। সোমবার বিকেলে একাধিক মাদক মামলার আসামি মাদক সম্রাট জসীমকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন,বিল্লাল হত্যায় নিহতের মা শেলী বেগম বাদী হয়ে অজ্ঞাত হত্যা মামলা দায়ের করেছেন । এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। হত্যায় জড়িতদের ধরতে চেষ্টা অব্যহত রয়েছে। প্রকাশ, রবিবার রাতে হোমনা উপজেলার বড় ঘারমোড়া গ্রামে মাদক সেবন ও ব্যবসায় পূর্ব শত্রুতার জেরে মাদকসেবীরা বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে ।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

হোমনায় যুবককে গলা কেটে হত্যার দায়ে আটক-২

সর্বশেষ পরিমার্জন: ০৭:৫৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫