ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
হোমনায় ২০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ মাদক কারবারি আটক

মো. আইয়ুব আলী, হোমনা (কুমিল্লা)
- সর্বশেষ পরিমার্জন: ০৬:৩০:০২ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
- / ৬৫ বার পঠিত

কুমিল্লার হোমনায় ২০ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ মমিন মিয়া (৩৩) নামে মাদক কারবারি আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি ছিনাইয়া হইতে মেঘনাগামী পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। সে চৌদ্দগ্রাম পৌরসভার নাটাপাড়া গ্রামের মীর হোসেন প্রকাশ
মীরু মিয়ার ছেলে।
থানা সুত্রে জানা যায়, এসআই (নিরস্ত্র) মীর হোসেন ও এএসআই(নিঃ) কাঞ্চন কুমার সঙ্গীয় ফোর্সসহ মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি উত্তরপাড়া ০৩ নং ওয়ার্ড এলাকাধীন ছিনাইয়া হইতে মেঘনাগামী পাকা রাস্তার উপর চেকপোষ্ট চলাকালে তাকে আটক করা হয়। এ সময় একটি সিলভার রংয়ের প্রাইভেট কার এবং ২০ (বিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা বলেন, তার নামে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে । তার নামে বিভিন্ন থানায় আরও নামে ৪ টি মাদক মামলা রয়েছে।
আরও পড়ুন:


















