ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
সিনিয়র সাংবাদিক ইকবাল হাসান শিমুল

১৬-বছর পর বাংলাদেশ বেতার-এ পুনরায় যোগদান করলেন

নড়াইল প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ১১:০৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • / ১৬ বার পঠিত
নড়াইল প্রতিনিধি:   দীর্ঘ ১৬ বছর পর রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বাংলাদেশ বেতার এ পুনরায় যোগদান করলেন নড়াইলের সিনিয়র  সাংবাদিক ইকবাল হাসান শিমুল । সম্প্রতি তিনি নড়াইল সংবাদদাতা হিসেবে যোগদান করেন। সূত্র জানায়,  ২০০২ সালে নড়াইলের লোহাগড়া উপজেলার রাজুপুর গ্রামের বাসিন্দা সিনিয়র সাংবাদিক  ইকবাল হাসান শিমুল দক্ষিণবঙ্গের উন্নয়নের রূপকার, বিএনপির জাতীয় স্থায়ী  কমিটির সদস্য ও  সাবেক তথ্যমন্ত্রী প্রয়াত জননেতা তরিকুল ইসলাম এর সংস্পর্শে বাংলাদেশ বেতার এর নড়াইল সংবাদদাতা পদে নিয়োগ পান। কিন্তু ২০১০ সালে বিএনপি কে সমর্থন করা  এবং নানা ভিত্তিহীন অভিযোগ এনে কোন নোটিশ ছাড়াই চাকুরীচ্যুত করা হয়। ২০২৪ এর গণ-আন্দোলনে স্বৈরাচার সরকারের পতনের পর একটি অবাধ-সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বিপুল জনরায়ে  বিএনপির সুযোগ্য চেয়ারম্যান জননেতা তারেক রহমান  যোগ্য, দক্ষ ও  তরুণদের  নিয়ে বর্তমান সরকার গঠন করেন। জনগণের আশা-আকাংখা প্রতিষ্ঠিত করবার অঙ্গীকার নিয়ে বর্তমান সরকার নানা উন্নয়নমূলক কার্যক্রম শুরু করেছে। যার সুফল পেতে শুরু করেছে সাধারণ মানুষ। নির্যাতিত  মানুষগুলো তাদের ন্যায্য  প্রাপ্য পেতে শুরু করেছে।  এরই ধারাবাহিকতায় সিনিয়র সাংবাদিক ইকবাল হাসান শিমুল চাকুরী চ্যুতির ১৬ বছর পর বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ কয়েকজন  মন্ত্রী ও কর্মকর্তাদের  সংস্পর্শে  স্ব-পদে ফিরলেন। এর আগে তিনি একই ধরণের অভিযোগে স্যাটেলাইট টিভি চ্যানেল এস,এ টিভি ও মোহনা টেলিভিশন থেকে চাকুরীচ্যুত হন।
উল্লেখ, সিনিয়র সাংবাদিক ইকবাল হাসান শিমুল বর্তমানে যশোর থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক লোকসমাজ ও জাতীয় দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় স্থানীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।  এছাড়াও তিনি দৈনিক আমার দেশ, দৈনিক সকালের খবর, দৈনিক আজকের কাগজ, দৈনিক নাগরিক ভাবনা, দৈনিক রানার, দৈনিক গ্রামের কাগজ সহ একাধীক পত্রিকায় প্রতিনিধি হিসেবে দায়িত্বশীলতার সাথে কাজ করেছেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

সিনিয়র সাংবাদিক ইকবাল হাসান শিমুল

১৬-বছর পর বাংলাদেশ বেতার-এ পুনরায় যোগদান করলেন

সর্বশেষ পরিমার্জন: ১১:০৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬