ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

২৫ বছর ধরে গুণী শিল্পীদের সম্মাননা, সেই ফারুক ভূঁইয়া আর নেই

  • বসুনিয়া হাসান
  • সর্বশেষ পরিমার্জন : ০৩:৪৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ১৩ বার পঠিত

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর কিংবদন্তি সংগীতশিল্পী, সুরসাধক ও সংগঠক ফারুক ভূঁইয়া আর নেই। বুধবার (১৪ অক্টোবর) ভোর ৬টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৫৯ বছর বয়সে ইন্তেকাল করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে উত্তরবঙ্গের সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

ফারুক ভূঁইয়া নীলফামারী সদর উপজেলার কলেজ স্টেশন হারোয়া এলাকার বাসিন্দা ছিলেন। মঙ্গলবার রাতে নিজ বাড়িতে হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হলে স্বজনেরা তাঁকে দ্রুত নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

সংগীতের প্রতি গভীর ভালোবাসা ও নিষ্ঠার কারণে উত্তরবঙ্গের সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ পরিচিতি অর্জন করেছিলেন ফারুক ভূঁইয়া। সংগীতচর্চার পাশাপাশি গুণী শিল্পীদের সম্মাননা প্রদান ও তাঁদের স্মৃতি সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।

নিজ উদ্যোগে প্রয়াত কিংবদন্তি শিল্পী ফিরোজ সাঁই ও পিলু মমতাজ স্মৃতি সংসদ প্রতিষ্ঠা করেন ফারুক ভূঁইয়া। দীর্ঘ ২৫ বছর ধরে এ সংগঠনের মাধ্যমে দেশের বিভিন্ন গুণী শিল্পীকে সম্মাননা দিয়ে আসছিলেন তিনি। চলতি বছরের ২৯ আগস্ট নীলফামারী শহীদ মিনারে স্মৃতি সংসদের ২৫ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেন তিনি।

সংগীতাঙ্গনে তাঁর অবদান এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি স্মরণীয় হয়ে থাকবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যাসন্তান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
15 October 2026

ক্ষয়ক্ষতি নিরূপণে প্রশাসন ও এমপির প্রতিনিধি দলের পরিদর্শন

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

২৫ বছর ধরে গুণী শিল্পীদের সম্মাননা, সেই ফারুক ভূঁইয়া আর নেই

সর্বশেষ পরিমার্জন : ০৩:৪৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬