ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
সরকারি আর.এস.কে.এইচ ইনস্টিটিউশন
৬৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার

ইমরোজুল ইসলাম, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ১২:৩৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
- / ৫৪ বার পঠিত

ইমরোজুল ইসলাম, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি আর.এস.কে.এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ৬৭তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মুহাম্মদ শাহানুর জামান। তিনি তার বক্তব্যে বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলা প্রতিটি শিক্ষার্থীর জন্য অপরিহার্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, সাবেক আহ্বায়ক উপজেলা বিএনপি মহম্মদপুর (মাগুরা); মো. নুর আহমেদ আলী, আমির, মহম্মদপুর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী; বিশিষ্ট সমাজসেবক মো. জিয়াউল হক বাচ্চু; ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক মো. মিজানুর রহমান কাবুল; উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রব; উপজেলা পরিসংখ্যান অফিসার আব্দুল্লাহ আল মামুন; ধোয়াইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম; কাজী সালিমা হক মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. রইস উদ্দিনসহ অন্যান্য সুধীজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম. নাসিরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক মো. ওলিয়ার রহমান।
আলোচনা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।


















