ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

৭১ বছর পর প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বগুড়াবাসী

মো: আব্দুল হান্নান  শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:৫১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৩৬ বার পঠিত
‎ঐতিহাসিক নির্বাচনের মাধ্যমে ৭১ বছর পর প্রধানমন্ত্রী পেতে যাচ্ছেন বগুড়াবাসী। সর্বশেষ ১৯৫৩-১৯৫৫ মেয়াদে বগুড়ার কৃতী সন্তান মোহাম্মদ আলী অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এরপর আর কেউ সরাসরি বগুড়া থেকে এই পদে আসীন হননি। মোহাম্মাদ আলী ১৯৩৭ সালে অবিভক্ত পাকিস্তানের সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি খাজা নাজিমুদ্দিন-এর মন্ত্রী সভায় স্বাস্থ্য মন্ত্রী ছিলেন। ১৯৫৩ সালে পাকিস্তানের গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ তাকে প্রধানমন্ত্রীর পদ গ্রহণের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী হবার ঠিক আগে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূত ছিলেন। ক্ষমতা গ্রহণের পর পাকিস্তানের সেনাবাহিনী প্রধান কে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব গ্রহণের আমন্ত্রণ জানিয়ে আলোড়ন তৈরি করেন। প্রধানমন্ত্রী হবার পর তিনি সংবিধান প্রণয়ন কে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হিসেবে চিহ্নিত করেন এবং ছয় মাসের মধ্যে সংবিধান প্রণয়ন সংক্রান্ত একটি সূত্র আইনসভায় পেশ করেন। তার এই সুত্রটি পাকিস্তানের ইতিহাসে “বগুড়া ফর্মুলা” নামে পরিচিত। পরবর্তীতে ১৯৫৫ সালের আগস্ট ৮ তারিখে পাকিস্তানের গভর্নর জেনারেল ইস্কান্দার মির্জা সৈয়দ মোহাম্মদ আলিকে পদত্যাগে বাধ্য করেন। ১৯৬২ সালে তিনি আবার পররাষ্ট্র মন্ত্রী হন। মোহাম্মাদ আলীর ৭১ বছর পরে স্বাধীন বাংলাদেশের ২০২৬ সালে সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের মাধ্যমে বগুড়ার আরেক সন্তান তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। বগুড়া-৬ (সদর) এবং ঢাকা (১৭) আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করে এককভাবে সরকার গঠনের এখতিয়ার নিশ্চিত করেছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। এ সুবাদে দলীয় প্রধান হিসাবে তারেক রহমানই হবেন প্রধানমন্ত্রী। বগুড়ার স্থানীয় মানুষ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে এই বিজয়কে কেন্দ্র করে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

৭১ বছর পর প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বগুড়াবাসী

সর্বশেষ পরিমার্জন: ০৫:৫১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬