ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
একাত্তর ও স্বাধীনতার কথা শুনলেই একটি দলের গাত্রদাহ শুরু হয়- এমপি খোকন তালুকদার

গাউছ-উর রহমান, মাদারীপুর;
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৫২:২১ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
- / ২৩ বার পঠিত

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেন,বর্তমান সময়ে একটি দল বাংলাদেশকে গিলে খাওয়ার স্বপ্ন দেখছেন আবার সেই একাত্তরের মতোই দেশের মধ্যে ষড়যন্ত্র শুরু করছেন, দেশ বিক্রির ষড়যন্ত্র করছেন কিন্তু সফল হতে পারেন নাই, পারবে ওনা কোন দিন। একাত্তর ও স্বাধীনতার কথা শুনলেই তাদের গাত্রদহ শুরু হয়। শনিবার (৩০ মে) সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত মাদারীপুর-৩ আসনেরর অন্তর্ভুক্ত কেন্দুয়া, মস্তফাপুর, ঘটমাঝি, খোয়াজপুর, ঝাউদি, সাহেবরামপুর, কয়ারিয়া, ডাসার, নবগ্রামসহ বিশটি ইউনিয়ন ও কালকিনি পৌরসভা কৃতক আয়োজিত বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মায়ফিলে অংশগ্রহণ করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,বাংলাদেশে রাজনীতিতে জাতীয়তাবাদীদল স্বাধীনতার শক্তি হিসেবে জনগণের পাশে আছে,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রণাঙ্গনের যোদ্ধা ছিলেন,বীর উত্তম ছিলেন তার গড়া দল আজকের জাতীয়তাবাদী দল। বাংলাদেশর স্বাধীনতা এবং একাত্তর জাতীয়তাবাদে বিশ্বাসি প্রত্যেকেই হৃদয়ে ধারন ও লালন করেন। আমরা বলতে চাই জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত বর্তমান সরকার স্বাধীনতার সপক্ষের শক্তি। বর্তমান সরকার বাংলাদেশের মানুষ ও স্বাধীনতার পক্ষে থাকবে এবং জনগণের সুখেদুঃখে তাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। প্রত্যেকটি ইউনিয়ন বিএনপির সভাপতির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা ও দোয়া অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মী ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। মাদারীপুর-৩ আসনের ২০ টি ইউনিয়ন ও একটি পৌরসভার আলোচনা ও দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী ও সাধারন মানুষ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:




















