ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

চিরিরবন্দরে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার, ছিনতাইয়ের পর হত্যার ধারণা

‎​চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:
‎
‎দিনাজপুরের চিরিরবন্দরে নিখোঁজের পর ফুলটঙ্গী ঈদগাহ মাঠের পাশের ধানক্ষেত থেকে মোকছেদুল নামের এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
‎
‎​নিহত মোকছেদুল চিরিরবন্দর উপজেলার ইচ্ছামতি গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
‎​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার বিকেলে মোকছেদুল বাড়ি থেকে নিজের অটোভ্যান নিয়ে বের হন। রাত হয়ে গেলেও তিনি আর বাড়ি ফেরেননি এবং তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরদিন সোমবার ভোরে স্থানীয় লোকজন ফুলটঙ্গী ঈদগাহ মাঠের পাশের ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে চিরিরবন্দর থানায় খবর দেন।
‎
‎​খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
‎
‎​চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল নবী জানান, নিহতের গলায় গামছা প্যাঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিক ধারণায় মনে করা হচ্ছে, রোববার বিকেল থেকে সোমবার ভোরের মধ্যবর্তী যেকোনো সময়ে অজ্ঞাত অপরাধীরা তাকে হত্যা করে অটোভ্যানটি নিয়ে পালিয়ে গেছে।
‎
‎​তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি নিয়মিত হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাত অপরাধীদের শনাক্ত ও দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় পুলিশি টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
13 October 2026

রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

চিরিরবন্দরে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার, ছিনতাইয়ের পর হত্যার ধারণা

সর্বশেষ পরিমার্জন : ০৪:৫৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬