রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ চৌরাস্তা থেকে নেকমরদ মাজার মসজিদ পর্যন্ত প্রায় ৩০০ মিটার সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ ও গর্তের সৃষ্টি হয়েছে| দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটি এখন কার্যত মৃত্যুফাঁদে পরিণত হয়েছে| সামান্য বৃষ্টিতেই গর্তগুলো পানিতে তলিয়ে যাওয়ায় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে এবং প্রতিনিয়ত দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে| উপজেলার সর্ববৃহৎ বাণিজ্যিক কেন্দ্র নেকমরদ বাজারের গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন রাতোর ও বাচোর ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ যাতায়াত করেন| এছাড়া শিক্ষার্থী, ব্যবসায়ী, রোগীবাহী যান, অটোরিকশা, মোটরসাইকেল ও সাধারণ পথচারীদের জন্য এটি অন্যতম ব্যস্ত সড়ক| স্থানীয়দের দাবি, দ্রুত সড়কটি সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে| তাই জনদুর্ভোগ লাঘবে জরুরি ভিত্তিতে সড়কটির সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন| সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তে পানি জমে রয়েছে| কোথাও কোথাও গর্তের গভীরতা বোঝার উপায় নেই| ফলে যানবাহন চলাচলের সময় চালকদের চরম সতর্কতা অবল¤^ন করতে হচ্ছে| মোটরসাইকেল, অটোরিকশা ও ভ্যানচালকদের সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে| পথচারীরাও কাদা ও জমে থাকা পানি এড়িয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগে পড়ছেন| স্থানীয় ব্যবসায়ী রেজাউল ইসলাম বলেন, “এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করেন| দীর্ঘদিন ধরে রাস্তার এমন বেহাল অবস্থা থাকলেও কোনো কার্যকর সংস্কার করা হয়নি| বর্ষা এলেই দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়| দ্রুত রাস্তার সংস্কার করা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে|” এছাড়া আরও কয়েকজন ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দা জানান, সড়কের বেহাল অবস্থার কারণে যানজট, যানবাহনের ক্ষয়ক্ষতি এবং দুর্ঘটনার ঝুঁকি দিন দিন বাড়ছে| দ্রুত সংস্কারের মাধ্যমে জনদুর্ভোগ দূর করার দাবি জানান তারা| এ বিষয়ে রাণীশংকৈল উপজেলা এলজিইডির প্রকৌশলী আনিসুর রহমান বলেন, “সড়কটির বিষয়টি আমাদের জানা রয়েছে| সংস্কারের প্রয়োজনীয় কার্যক্রম চলমান আছে| আশা করছি, চলতি বছরের মধ্যেই উন্নয়নকাজ শুরু করা হবে|”
ঢাকা
,
বুধবার, ২৯ জুলাই ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
রাস্তা নয়, যেন মৃত্যুফাঁদ!
-
নাগরিক ডেস্ক রিপোর্ট - সর্বশেষ পরিমার্জন : ০১:১৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- ১১৫ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
সম্পর্কিত খবর :
জনপ্রিয়

























