ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

ডিমলায় প্রতিবন্ধীদের হুইলচেয়ার ও বেকার নারীদের সেলাই মেশিন বিতরণ

0-0x0-0-0-{}-0-0#

নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর ডিমলায় শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল সহজ করতে হুইলচেয়ার এবং প্রশিক্ষণপ্রাপ্ত বেকার নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৫টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ও সমাজ সেবা দপ্তরের অর্থায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান এসব উপকরণ বিতরণ করেন।
অনুষ্ঠানে উপজেলার ২১ জন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির প্রত্যেককে একটি করে হুইলচেয়ার, একজনকে একটি ট্রলি চেয়ার এবং সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত ১১ জন বেকার নারীর হাতে একটি করে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, উপজেলা জামায়াতের আমির মাওলানা মজিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ওয়াসিম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, গয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইবনে ফয়সাল মুন, টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউল ইসলাম শাহীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।
বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল সহজ করা এবং প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে উপজেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

যানজট ও দূষণ কমাতে পরিবেশবান্ধব যাতায়াতের আহ্বান

21 September 2026

ভুয়া সাংবাদিকতার আড়ালে নিষিদ্ধ ছাত্রলীগকে সহায়তায় সাদমান দিশানের

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

ডিমলায় প্রতিবন্ধীদের হুইলচেয়ার ও বেকার নারীদের সেলাই মেশিন বিতরণ

সর্বশেষ পরিমার্জন : ০৭:৫০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬