ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

সাবেক বিএনপি নেতা খোরশেদুজ্জামান লেবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

  • আবিদ হাসান
  • সর্বশেষ পরিমার্জন : ১০:৪২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ১০১ বার পঠিত

0-4096x3072-0-0-{}-0-12#

আবিদ হাসান:    ‎​জামালপুরের ইসলামপুর পৌর বিএনপির সাবেক সম্মানিত আহ্বায়ক মরহুম খোরশেদুজ্জামান লেবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) বাদ মাগরিব ইসলামপুরের স্থানীয় দলীয় কার্যালয়ে এই স্মরণ সভার আয়োজন করা হয়।

ইসলামপুর উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন ১৩৯ জামালপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি জনাব এ. ই. সুলতান মাহমুদ বাবু।

‎‎ইসলামপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহীন, একেএম শহিদুর রহমান, পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার, সহ সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, যুবদলের আহ্বায়ক শেখ হেলাল, যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলু, হামিদুর রহমান মলিন ও উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান হাসমতসহ উপজেলা ও পৌর বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা মরহুম খোরশেদুজ্জামান লেবুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন এবং স্থানীয় রাজনীতিতে ও দলের প্রতি তার অসামান্য অবদানের কথা গভীর শোক ও শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

‎‎​আলোচনা সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। উক্ত অনুষ্ঠানে ইসলামপুর উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

যানজট ও দূষণ কমাতে পরিবেশবান্ধব যাতায়াতের আহ্বান

21 September 2026

ভুয়া সাংবাদিকতার আড়ালে নিষিদ্ধ ছাত্রলীগকে সহায়তায় সাদমান দিশানের

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

সাবেক বিএনপি নেতা খোরশেদুজ্জামান লেবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

সর্বশেষ পরিমার্জন : ১০:৪২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬