মৃণাল চৌধুরী সৈকত :
গাজীপুর মহানগরের টঙ্গীতে বিশেষ অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক সম্রাজ্ঞী মোসা. কারিমা বেগমকে (৪১) গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানার পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে টঙ্গী পূর্ব থানা এলাকার হিমারদীঘি আমতলী কেরানীরটেক বস্তি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কারিমা বেগম কেরানীরটেক এলাকার কাদির মিয়ার মেয়ে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ওই এলাকায় অভিযান চালিয়ে পুলিশ কারিমাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত কারিমার বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর একাধিক মামলা ছাড়াও হত্যা চেষ্টা, চুরি, মারধর ও অন্যান্য অপরাধে মোট ছয়টি মামলা রয়েছে।
টঙ্গী পূর্ব থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মু. মেহেদী হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, টঙ্গীর মাদক সম্রাজ্ঞী কারিমাকে বৃহস্পতিবার রাতে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা, বাংলাদেশ
,
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
টঙ্গীতে মাদক সম্রাজ্ঞী কারিমা গ্রেপ্তার
-
নাগরিক ডেস্ক রিপোর্ট - সর্বশেষ পরিমার্জন : ০৮:১৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
- ১২৩ বার পঠিত
সম্পর্কিত খবর :
জনপ্রিয়
৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com





















