ঢাকা, বাংলাদেশ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
অবৈধ ড্রেজার ও ৫০০ ফুট পাইপ ধ্বংস

দেবিদ্বারে মাদকবিরোধী অভিযানে তিন মাদকসেবীকে কারাদণ্ড

সিনিয়র স্টাফ রিপোর্টার:   কুমিল্লার দেবিদ্বার উপজেলায় মাদক নির্মূল ও অবৈধ বালু উত্তোলন রোধে যৌথভাবে পরিচালিত বিশেষ অভিযানে তিন মাদকসেবীকে কারাদণ্ড প্রদান এবং একটি অবৈধ ড্রেজার ও ৫০০ ফুট পাইপ ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার জনাব অশোক বিক্রম চাকমা এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল উদ্দিনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে উপজেলার সুবিল ইউনিয়নের রাঘবপুর গ্রামে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে রেজাউল (২৪), পিতা: জাকির মিয়া এবং শাকিল (২৬), পিতা: জাহর মিয়াকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এছাড়া একই এলাকায় অবৈধভাবে পরিচালিত একটি ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন ও প্রায় ৫০০ ফুট পাইপ ধ্বংস করা হয়।
অভিযানের অপর এক পর্যায়ে ভিংলাবাড়ি গ্রামে মাদক সেবন করে জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার অভিযোগে মোঃ রাসেল খান (২৩), পিতা: কামাল খানকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদক, অবৈধ বালু উত্তোলন এবং জনস্বার্থবিরোধী সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। প্রশাসনের এ ধরনের কার্যক্রমে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ আরও জোরদার হউক

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
24 August 2026

পে-স্কেল নিয়ে সিদ্ধান্ত নিতে দেরি হলে পরিস্থিতি জটিল হবে: দেবপ্রিয় ভট্টাচার্য

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

অবৈধ ড্রেজার ও ৫০০ ফুট পাইপ ধ্বংস

দেবিদ্বারে মাদকবিরোধী অভিযানে তিন মাদকসেবীকে কারাদণ্ড

সর্বশেষ পরিমার্জন : ১২:১৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬