শেখ রিফান আহমেদ : ২০ জুলাই মানব ইতিহাসের দুটি ভিন্ন কিন্তু অত্যন্ত তাত্পর্যপূর্ণ অধ্যায়কে ধারণ করে। একদিকে এটি বিশ্ব দাবা দিবস যা মানুষের মনন, কৌশল ও বুদ্ধিবৃত্তিক উত্কর্ষের প্রতীক। অন্যদিকে, ১৯৬৯ সালের এই দিনেই অ্যাপোলো-১১ মিশনের মাধ্যমে মানুষ প্রথম চাঁদের মাটিতে পা রেখেছিল, যা ছিল বিজ্ঞান ও প্রযুক্তির চরম জয়। মানুষের বুদ্ধির চাল যেমন দাবা বোর্ডে সীমাবদ্ধ থাকে না, তেমনি মানুষের অদম্য কৌতুহলও পৃথিবীর গণ্ডি ছাড়িয়ে মহাকাশে ছড়িয়ে পড়েছে। এই দুটি ঘটনাই আমাদের মনে করিয়ে দেয় যে, মানুষের মেধা ও সাহসের কোনো সীমা নেই। নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও চিন্তাশীল হিসেবে গড়ে তুলতে দাবা খেলা এবং বিজ্ঞানচর্চা উভয়কেই সমানভাবে উত্সাহিত করা উচিত।
-লেখক : সম্পাদক, দৈনিক নাগরিক ভাবনা

শেখ রিফান আহমেদ, সম্পাদক, দৈনিক নাগরিক ভাবনা 























