সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া (বগুড়া): বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় কৃষি পণ্য রপ্তানী অঞ্চল(ইপিজেড) স্থাপনের সম্ভাব্য জায়গা পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহামেদ। ২৪জুলাই শুক্রবার সকাল ১১টায় তিনি তালোড়া রেলস্টেশনের পশ্চিমে রেললাইনের উত্তর পার্শ্বে জায়গা পরিদর্শন করেন।
এসময় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোঃ মাহমুদুর রহমান, যুগ্ম সচিব কামরুল হাসান, বগুড়া-৩(আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর মহাপরিচালক(ভারপ্রাপ্ত) ড. আব্দুল মজিদ প্রামানিক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক(ডিডি) সোহেল মোঃ ছামসুদ্দিন ফিরোজ, অতিরিক্ত পরিচালক বগুড়া অঞ্চল আব্দুল ওয়াদুদ, দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান, সহকারী কমিশনার(ভূমি) তৌহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ সাইফুল আবেদীন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজমিলুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, তালোড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল জলিল খন্দকার, তালোড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আনারুল হক বাবু, উপজেলা যুবদলের আহবায়ক আফছার আলী প্রমুখ।
পরিদর্শনকালে কৃষি সচিব ইপিজেড স্থাপনের সম্ভাব্য জায়গার নকশা খতিয়ে দেখেন। এসময় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইস্তেহারের ৩১দফা বাস্তবায়নের অংশ হিসাবে তালোড়ায় যদি ইপিজেড স্থাপন করা যায় তাহলে অত্র এলাকায় বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ হবে।
এসময় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। এসময় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী সহ কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া (বগুড়া) 




















