ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

জেলা প্রশাসকের ১৯৯ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক সামগ্রী বিতরণ

রাজু আহমেদ, রাজবাড়ী:   রাজবাড়ীর ১৯৯টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য খেলাধুলা ও সংগীত চর্চার বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। একই সাথে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে সেনেটারি ন্যাপকিন।
​সোমবার বিকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য।
​অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপমা রায়।
রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক বিকাশ, স্বাস্থ্য সুরক্ষা ও শারীরিক গঠনের জন্য খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা এবং যথাযথ স্বাস্থ্য সচেতনতা অত্যন্ত প্রয়োজনীয়। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে ও তাদের সুপ্ত প্রতিভা বিকাশে বিশেষ ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
29 July 2026

ঝোড়ো বৃষ্টিতে গাছের ডাল ভেঙে দোকান ছাতু

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

জেলা প্রশাসকের ১৯৯ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক সামগ্রী বিতরণ

সর্বশেষ পরিমার্জন : ১১:২০:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬