রাজু আহমেদ, রাজবাড়ী: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে দৌলতদিয়া ইউনিয়ন কৃষক দল।
কর্মসূচির অংশ হিসেবে দৌলতদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে ফলদ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা কৃষক দলের আহ্বায়ক আইবুর রহমান আইয়ুব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ আলমগীর, গোয়ালন্দ উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক হালিম ফকির ও উপজেলা কৃষক দলের সভাপতি আবু বক্কর সিদ্দিক।
এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুলতান ডাক্তার, দৌলতদিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি শওকত জামান, সাধারণ সম্পাদক তারা মিয়া, সহ-সভাপতি মোস্তফা শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন বেপারী, সাংগঠনিক সম্পাদক আনোয়ার সরদার, সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর, প্রচার সম্পাদক আব্বাস মোল্লা এবং ৮ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি মজনু শেখসহ স্থানীয় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বৃক্ষরোপণকালে নেতৃবৃন্দ বলেন, পরিবেশের বিপর্যয় রোধে ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সবুজ পৃথিবী গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে এই বৃক্ষরোপণ অভিযান অব্যাহত থাকবে বলে তারা জানান।

রাজু আহমেদ, রাজবাড়ী 

















