ঢাকা, বাংলাদেশ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি

হাসান মামুন, পিরোজপুর:   পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের লক্ষ্যে পিরোজপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে পৌরসভার বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচিতে জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি বলেন, দেশ বাঁচাতে হলে গাছ লাগাতে হবে। আমরা বেশি বেশি গাছ লাগিয়ে সবুজ বাংলাদেশ গড়ে তুলতে চাই।
তিনি আরও জানান, জুলাই আন্দোলনে নিহত বিএনপির ৭৩৪ জন নেতাকর্মীর স্মরণে প্রতীকীভাবে ৭৩৪টি গাছের চারা রোপণ করা হচ্ছে। পর্যায়ক্রমে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ৫ থেকে ৭ হাজার গাছের চারা রোপণ করা হবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

বাঘায় চাঞ্চল্যকর স্ত্রী হত্যা মামলার আসামী জহুরুল পুলিশের হাতে আটক

21 September 2026

কক্সবাজারে প্রাইভেট কারে ৯০ হাজার পিস ইয়াবা, আটক-১

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি

সর্বশেষ পরিমার্জন : ১১:৩৫:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬