ঢাকা, বাংলাদেশ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর

মৃণাল চৌধুরী সৈকত

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ৪ দিনের রিমান্ড এবং প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ইসলামের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২১ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) শামসুদ্দোহা সরকার আসামিদের আদালতে হাজির করে সুষ্ঠু তদন্তের স্বার্থে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন।
এদিন দুপুর ৩টা ১১ মিনিটে পুলিশ গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামকে আদালতে হাজির করে। পরে তাদের পক্ষের আইনজীবীরা ওকালতনামায় স্বাক্ষর করেন। সোয়া ৩টার দিকে বিচারক এজলাসে ওঠেন এবং আদালতের পরিস্থিতি শান্ত রাখার নির্দেশ দেন।
শুনানিতে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, ক্ষমতার প্রভাব দেখিয়ে ওবায়দুর রহমানকে প্রলোভন দেখিয়ে মরিয়মকে বিয়েতে বাধ্য করা হয়েছিল। পরে তাকে বিভিন্ন আবাসিক হোটেলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে এবং এ নিয়ে মামলাও হয়েছিল।
পিপি বলেন, গাজী নজরুল ন্যাম ভবনের বাসায় মরিয়মকে নিয়ে থাকতেন।
একই বাসায় তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামও থাকতেন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হাতে লেখা চিঠিতে মরিয়ম শারীরিক ও মানসিক নির্যাতনের কথা উল্লেখ করেছেন।
আত্মহত্যায় প্ররোচনার মামলা হলেও এর পেছনে হত্যার কোনো পরিকল্পনা ছিল কি না, সেটি তদন্তসাপেক্ষ বিষয় বলেও উল্লেখ করেন তিনি। প্রকৃত সত্য উদঘাটনে আসামিদের রিমান্ডে নেওয়ার আবেদন জানান পিপি।
অন্যদিকে গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামের পক্ষে আইনজীবী মো. মাহবুবুর রহমানসহ অন্যরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন।
তারা আদালতে বলেন, রিমান্ডের কোনো যৌক্তিকতা নেই। গাজী নজরুল একজন মুক্তিযোদ্ধা ও চারবারের সংসদ সদস্য। মামলায় তাদের বিরুদ্ধে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের মতো কোনো সুনির্দিষ্ট কারণ উপস্থাপন করা হয়নি। দুজনই বয়স্ক এবং তারা তদন্তে সহযোগিতা করবেন। তাই রিমান্ড বাতিল করে জামিন দেওয়া হোক।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

ভুয়া সাংবাদিকতার আড়ালে নিষিদ্ধ ছাত্রলীগকে সহায়তায় সাদমান দিশানের

21 September 2026

কটকা ও কচিখালী পর্যটন কেন্দ্রে দুদিন ধরে পলিথিন ও প্লাস্টিকের বর্জ্য অপসারণ করেছে

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর

সর্বশেষ পরিমার্জন : ০৫:৩৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬