
মোহাম্মদ আব্দুল ওয়াহিদ: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় প্রসাধনী সামগ্রীসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার ওসি মো. আবদুল্লাহ আল মামুনের সার্বিক দিকনির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) সজিব চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম গভীর রাতে রাজঘাট ইউনিয়নের উদনাছড়া চা বাগানের ‘৯ নম্বর সেকশন’ এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে অবৈধ সীমান্ত অতিক্রম করে আনা বিপুল প্রসাধনী জব্দ করা হয় এবং ঘটনার সাথে জড়িত দুজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে অবৈধ উপায়ে সীমান্ত দিয়ে ভারতীয় পণ্য আনা-নেওয়ার সাথে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মোহাম্মদ আব্দুল ওয়াহিদ 



















