রাজু আহমেদ, রাজবাড়ী: রাজবাড়ী সদরের বসন্তপুরের বীর মুক্তিযোদ্ধা মর্জি-দেলোয়ারা কলেজে শিক্ষার্থীদের ভর্তি হতে উদ্বুদ্ধ ও উৎসাহিত করার লক্ষ্যে অভিভাবক, শিক্ষার্থী ও সুধীজনদের নিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুরে বসন্তপুর হাই স্কুলের অভিভাবক সম্মেলন কক্ষে এই মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত বক্তারা বীর মুক্তিযোদ্ধা মর্জি-দেলোয়ারা কলেজের শিক্ষার মানোন্নয়ন, সুন্দর পরিবেশ এবং স্থানীয় শিক্ষার্থীদের এই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার নানাবিধ সুবিধা তুলে ধরেন। তারা বলেন, অবহেলিত এই অঞ্চলে মানসম্মত শিক্ষার আলো ছড়িয়ে দিতে কলেজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীদের নিজ এলাকার এই বিদ্যাপিঠকে প্রথম পছন্দ হিসেবে বেছে নেওয়ার আহ্বান জানান অতিথিরা।
আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস, বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন সরদার এবং বসন্তপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বদিউজ্জামান বাবু।
এ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিপুল সংখ্যক অভিভাবক এবং শত শত উৎসুক শিক্ষার্থী সভায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে অভিভাবক ও শিক্ষার্থীরা কলেজের শিক্ষা কার্যক্রম নিয়ে তাঁদের সন্তোষ প্রকাশ করেন এবং ভর্তি প্রক্রিয়ায় আগ্রহী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

রাজু আহমেদ, রাজবাড়ী 

















