ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

বিএনপি কর্মীকে মারধর ও ককটেল বিস্ফোরণ মামলার আসামি গ্রেপ্তার

হারুন অর রশিদ, সোনাতলা (বগুড়া):   বগুড়ার সোনাতলায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপি কর্মীকে মারধর ও ককটেল বিস্ফোরণের মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে উপজেলার বালুয়া ইউনিয়নের ছোট বালুয়া (কারিগরপাড়া) এলাকায় নিজ বসতবাড়ি থেকে মো. মনিরুজ্জামান ওরফে ঠান্ডু (৪০)-কে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত আবুল হোসেন সরকারের ছেলে।
সোনাতলা থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বালুয়া ইউনিয়নের বিএনপি কর্মীকে মারধর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি।
গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার তাকে পুলিশ স্কটের মাধ্যমে বগুড়ার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

30 July 2026

বিএনপি কর্মীকে মারধর ও ককটেল বিস্ফোরণ মামলার আসামি গ্রেপ্তার

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

বিএনপি কর্মীকে মারধর ও ককটেল বিস্ফোরণ মামলার আসামি গ্রেপ্তার

সর্বশেষ পরিমার্জন : ০৩:০০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬