ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

সাতকানিয়ায় জায়গা-জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত-১

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম:   চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নে দীর্ঘদিনের জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মো. ইউনুস (পিতা: মৃত ফজল করিম) নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ছদাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় মো. ইউনুসের ওপর হামলা চালানো হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাঁর জীবন রক্ষা করা সম্ভব হয়নি।
ঘটনার পর পুরো এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয়দের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

Share this news as a Photo Card

জনপ্রিয়

সহকারী জজ আদালত সাদুল্লাপুরে ১০-মাস বিচারক নেই: স্থবির ৪ হাজার মামলা

14 September 2026

কুমিল্লায় আইনশৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিয়ে মতবিনিময়

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

সাতকানিয়ায় জায়গা-জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত-১

সর্বশেষ পরিমার্জন : ০৪:৪৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬