ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

ব্যাংকের সোফায় বসেই ৪ লাখ টাকা চুরি, পাঁচ দিন পর গ্রেপ্তার

এম.জে.এ মামুন:
কুমিল্লার দেবিদ্বারে পূবালী ব্যাংকের শাখার ভেতর গ্রাহকের চার লাখ টাকা চুরির ঘটনায় বিপ্লব হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পাঁচ দিন পর শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহ সদর থানার কাঞ্চনপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে চুরি যাওয়া টাকার মধ্যে ১ লাখ ৬১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার বিপ্লব হোসেন চুয়াডাঙ্গার দর্শনা থানার বড় দুধপাতিলা গ্রামের নুরু মিয়ার ছেলে।

দেবিদ্বার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শাহিন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে ঝিনাইদহ সদর থানার কাঞ্চনপুর এলাকায় অভিযান চালিয়ে বিপ্লব হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ১ লাখ ৬১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বাকি টাকা উদ্ধারে পুলিশ কাজ করছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে দেবিদ্বার পূবালী ব্যাংক শাখার ভেতরে সোফায় বসে টাকা গুনছিলেন গ্রাহক মো. জাকির হোসেন। এর আগে তিনি ব্যাংক থেকে মোট সাত লাখ টাকা উত্তোলন করেন। টাকা গোনার সময় তাঁর অগোচরে পেছন থেকে কৌশলে চার লাখ টাকা নিয়ে পালিয়ে যায় এক ব্যক্তি।

এ ঘটনায় ভুক্তভোগী জাকির হোসেন ওই দিন রাত ১০টার দিকে দেবিদ্বার থানায় মামলা করেন। তিনি দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুর গ্রামের চানমিয়া সরকার বাড়ির মৃত সিরাজুল ইসলামের ছেলে।

ঘটনার পর ব্যাংকের ভেতরের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে পুলিশ। পরে ওই ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি ব্যাপকভাবে আলোচনায় আসে। বিভিন্ন গণমাধ্যমেও এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়।

পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ ও তদন্তের বিভিন্ন তথ্যের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চালানো হয়। পরে তাঁর অবস্থান শনাক্ত করে ঝিনাইদহে অভিযান চালানো হয়। অভিযানে বিপ্লব হোসেনকে গ্রেপ্তার এবং তাঁর কাছ থেকে ১ লাখ ৬১ হাজার টাকা উদ্ধার করা হয়।

বিপ্লব হোসেন গ্রেপ্তারের খবরে সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী মো. জাকির হোসেন। তিনি দেবিদ্বার থানা-পুলিশসহ সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তাঁর কষ্টার্জিত বাকি টাকাগুলোও দ্রুত উদ্ধার করে ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

দেবিদ্বার সার্কেলের সিনিয়র এএসপি মো. শাহিন মিয়া বলেন, “ঘটনার পর থেকেই পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে ঝিনাইদহ থেকে বিপ্লব নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ১ লাখ ৬১ হাজার টাকা উদ্ধার করা হয়। বাকি টাকা উদ্ধারে পুলিশ কাজ করছে। পরবর্তী আইনি কার্যক্রম শেষে তাঁকে দেবিদ্বার থানায় নিয়ে আসা হবে।”

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

বাঘায় বিদেশি পিস্তল সহ ইউপি সদস্যের স্ত্রী আটক

13 September 2026

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

ব্যাংকের সোফায় বসেই ৪ লাখ টাকা চুরি, পাঁচ দিন পর গ্রেপ্তার

সর্বশেষ পরিমার্জন : ০৫:৩৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬