ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

বাঘায় বিদেশি পিস্তল সহ ইউপি সদস্যের স্ত্রী আটক

নিজস্ব প্রতিনিধিঃ  রাজশাহীর বাঘায় দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও সাত রাউন্ড তাজা গুলিসহ স্থানীয় সহ ইউপি সদস্যের স্ত্রী রোজিনা খাতুন (৪০) নামে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর নাপিতপাড়া গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা গোয়েন্দা শাখার একটি দল আলাইপুর গ্রামের ওই বাড়িতে অভিযান পরিচালনা করে। জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোমিনুল হাসানের নেতৃত্বে অভিযানে এসআই স্বপন হোসেন, এসআই মেহেদী হাসান, এএসআই নাজমুল সাকিব ও এএসআই শাহাদাৎ হোসেনসহ ডিবি পুলিশের সদস্যরা অংশ নেন। অভিযানে রোজিনা খাতুনের শয়নকক্ষ তল্লাশি করে খাটের নিচ থেকে কাঠের বাটযুক্ত দুটি সচল পিস্তল উদ্ধার করা হয়। একই স্থান থেকে তিনটি খালি ম্যাগাজিন ও সাত রাউন্ড তাজা পিস্তলের গুলি উদ্ধার করে পুলিশ। পরে এসব অস্ত্র, ম্যাগাজিন ও গুলি জব্দ করা হয়। আটক রোজিনা খাতুন আলাইপুর নাপিতপাড়া গ্রামের আলতাব হোসেনের মেয়ে। তিনি একই এলাকার আব্দুস সামাদের ছেলে রুবেল হোসেনের স্ত্রী বলে জানিয়েছে পুলিশ।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, ডিবি পুলিশের বিশেষ অভিযানে দুটি সচল পিস্তল, তিনটি ম্যাগাজিন ও সাত রাউন্ড তাজা গুলিসহ রুবেল হোসেনের স্ত্রীকে আটক করা হয়েছে। ওসি জানান, রুবেল হোসেন আওয়ামী লীগ সরকারের আমলে পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওই সময়ে তার বিরুদ্ধে পেশিশক্তি প্রয়োগ ও মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের তথ্যমতে, সিডিএমএস যাচাই করে রুবেল হোসেনের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে ১৩টি মামলা আদালতে বিচারাধীন থাকার তথ্য পাওয়া গেছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির উৎস এবং এগুলো কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় রোজিনা খাতুনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর তাকে বিঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

বাঘায় বিদেশি পিস্তল সহ ইউপি সদস্যের স্ত্রী আটক

13 September 2026

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

বাঘায় বিদেশি পিস্তল সহ ইউপি সদস্যের স্ত্রী আটক

সর্বশেষ পরিমার্জন : ০৬:১৭:২২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬