ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

হরিণটানা খাল থেকে কিশোরের ভাসমান লাশ উদ্ধার

বিপ্লব সাহা, খুলনা:   খুলনায় প্রায় প্রতিদিনই একের পর খুন ঘুম হত্যার মতন জঘন্যতম ঘটনা ঘটে চলেছে অথচ ধামাচাপা পড়ে যাচ্ছে নেপথ্যে থাকা ঘটনা, এক্ষেত্রে নগরবাসীর অভিযোগ এ সকল হত্যাকান্ডের সাথে মাদক ব্যবসার  নিবিড় সম্পর্ক রয়েছে, রয়েছে আধিপত্য বিস্তার নিয়ে রেষারেষি
আর তারই ধারাবাহিকতায় আজ হরিণটানা থানার ময়ূর আবাসিক এলাকার একটি লেক থেকে সোয়েব (১৪) নামে এক কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৯টার দিকে লেকে থেকে তার মরদেহটি উদ্ধার করে।
নিহত সোয়েব সোনাডাঙ্গা বয়রা ক্রস রোডের বাসিন্দা হাসিব মিয়ার ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।
হরিণটানা থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর মোল্লা পরিবারের বরাত দিয়ে জানান, সোয়েব প্রায়ই কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যেত। গতকাল বুধবার বিকেলেও সে একইভাবে বাড়ি থেকে বের হয়। রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। আজ সকালে লেকে মরদেহ পাওয়ার খবর পেয়ে সোয়েবের বাবা-মা ঘটনাস্থলে এসে তার পরিচয় শনাক্ত করেন।
পুলিশ আরও জানায়, সোয়েব সাঁতার জানত না। ধারণা করা হচ্ছে, পানি দেখে সাঁতার কাটার জন্য লেকে নামতে গিয়ে সে পা পিছলে পড়ে যায়। এরপর পানিতে ডুবে জ্ঞান হারিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মাথায় একটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

দুপচাঁচিয়ায় ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার

16 September 2026

নাঙ্গলকোটে মেয়র প্রার্থী আল মামুনের অনন্য দৃষ্টান্ত স্থাপন

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

হরিণটানা খাল থেকে কিশোরের ভাসমান লাশ উদ্ধার

সর্বশেষ পরিমার্জন : ০৪:৪৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬