মোঃ মোস্তাফিজুর রহমান রতন, নাটোর:
নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে যা প্রায় সাড়ে ৩১ কোটি টাকা। সোমবার (২৯জুন ২০২৬) দুপুর ১ টার দিকে উপজেলার পৌরসভার মিলনায়তনে এই বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও লালপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরকত উল্লাহ।২০২৬-২৭ অর্থ বছরের ৩১ কোটি ৪২লক্ষ ৭৯ হাজার ৪৭৮ টাকা বাজেটের মধ্যে রাজস্ব খাতে প্রস্তাবিত মোট আয় ৫ কোটি ৪৯লক্ষ ৮৩হাজার ৪৫৬টাকা, প্রকল্পসহ উন্নায়ন খাতে মোট আয় ২৫ কোটি ৯২লক্ষ ৯৬হাজার ২ টাকা। রাজস্ব খাতে প্রস্তাবিত মোট ব্যায় ৫ কোটি ৪৫লক্ষ ৮০ হাজার টাকা, প্রকল্পসহ উন্নায়ন খাতে মোট ব্যায় ২৫ কোটি ৩৮ লক্ষ ৫০হাজার টাকা। রাজস্ব ও উন্নয়ন খাতে প্রস্তাবিত মোট আয় ৩১ কোটি ৪২ লক্ষ ৭৯ হাজার ৪৫৮ টাকা। রাজস্ব ও উন্নয়ন খাতের প্রস্তাবিত মোট ব্যয় ৩০ কোটি ৮৪ লক্ষ ৩০ হাজার টাকা। রাজস্ব উদ্ধৃত্ত দেখানো হয়েছে ৪ লক্ষ ০৩ হাজার ৪৫৬ টাকা।উন্মুক্ত বাজেট সভায় পৌর প্রশাসক বরকত উল্লাহ বলেন, এই বাজেটটি বাস্তবমুখী ও জনকল্যাণমূলক পরিকল্পনার ওপর ভিত্তি করে প্রণয়ন করা হয়েছে। পৌর এলাকার অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি, পরিচ্ছন্নতা ব্যবস্থার আধুনিকায়ন এবং কর্মসংস্থান সৃষ্টির দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে এই বাজেট বাস্তবায়নে বদ্ধপরিকর।”
তিনি আরও বলেন, “স্থানীয় জনগণের প্রত্যাশা পূরণ এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন। পৌরবাসীর জীবনমান উন্নয়নে এই বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী। পৌর নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামে সঞ্চলনায় বাজেট ঘোষনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডঃ মুনজুর রহমান, লালপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ কে আজাদ সেন্টু, সদস্য আল আমিন সজল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিন, সাবেক সভাপতি আবু রায়হান, লালপুর প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃমোস্তাফিজুর রহমানরতন, দপ্তর সম্পাদক আব্দুল জব্বার সুজন প্রমোখ।

মোঃ মোস্তাফিজুর রহমান রতন 











